যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হাসান নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আজ রবিবার (১৫ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসানের ৩ বন্ধুকে হেফাজতে নিয়েছে। জানা গেছে, ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন হাসান শেখ। দুই মাস আগে তিনি বিয়ে করেছেন। শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকালে এলাকার লোকজন একটি মাছের ঘেরের হাসানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা হাসানকে হত্যা করে সেখানে মৃতদেহ ফেলে রেখে গেছে। নিহতের বড় ভাই মুন্না জানান, হাসান প্রায় রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ঘটনার রাতেও আড্ডা দিতে গিয়েছিলেন। কি কারণে তাকে খুন করা হয়েছে এর কারণ অজানা। হাসানের সাথে এলাকার কারও সাথে তেমন কোন শত্রুতাও ছিল না। খুনের সাথে জড়িতদের আটক করে কঠিন শাস্তির দাবি করেছেন মুন্না। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, কুয়েত ফেরত হাসানকে হত্যার সাথে জড়িত সন্দেহে জামিল, চঞ্চল ও সাগর নামে ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরকীয়ার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি Read more

চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে এই সফরে সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার Read more

খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি
খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি

বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এর মধ্যে ফুলকপি অন্যতম। সুস্বাদু এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুয়াকাটায় বাদল মোল্লা নামের এক পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাদের বিরুদ্ধে। রবিবার Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে

সাংবাদিকের সঙ্গে প্রেম! শুনেই অনেকেই ভয়ে পিছিয়ে যায়। এমন পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সাংবাদিকরা সাধারণত পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে Read more

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি
নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে  অভাবনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন