আজ বিশ্ব বাবা দিবস। সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের আনুষ্ঠানিক দিন হলেও বাস্তব জীবনে বাবারা ঠিক কতটা সম্মান ও যত্ন পান—সে প্রশ্ন থেকেই যায়।দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়বে আবেগঘন পোস্ট, কথামালায় ভেসে উঠবে ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু সবার ভেতর সেই অনুভূতির প্রতিফলন কি সত্যিকার অর্থে বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনে দেখা যায়?বাংলার একটি প্রচলিত প্রবাদ—“থাকতে কাঁচি, হারালে দা”—অর্থাৎ যা হাতের নাগালে, তার গুরুত্ব আমরা বুঝি না। এই কথাটি বাবাদের ক্ষেত্রেও যেন শতভাগ প্রযোজ্য। যিনি জন্ম দিয়েছেন, জীবনের দীর্ঘ সময় যিনি সন্তানের সুখ-শান্তি ও সমৃদ্ধির বিষয় চিন্তা করে বিসর্জন দেয় নিজের ভালো থাকা, সেই বাবাদের অনেকেই আজ এ সমাজে অবহেলিত ও সন্তানদের দ্বারা নির্যাতিত। জীবনের শেষ বয়সে সন্তান যখন বাবার ভরসা ঠিক তখনই অনেক বাবার ঠিকানা ফুটপাত, কারোর বৃদ্ধাশ্রম। বর্তমান সমাজে বাবার প্রতি অবহেলার বহু চিত্র প্রতিদিনই উঠে আসছে গণমাধ্যমে। ২০২৫ সালের বিভিন্ন জাতীয় দৈনিকে এমন কিছু হৃদয়বিদারক শিরোনাম ছিল— ‘ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু’, ‘ছেলের হাতে বাবার লাঞ্ছনা, শাস্তির দাবি স্থানীয়দের’, ‘খোঁজ নেয়নি সন্তানরা, বৃদ্ধাশ্রমে বাবা-মায়ের অশ্রুসিক্ত ঈদ।এসব শিরোনাম আমাদের বিবেক নাড়া দিলেও—দিনশেষে আমরাই ভুলে যাই দায়িত্ব ও কর্তব্যের জায়গাগুলো। সন্তান হিসেবে সুখ-শান্তির প্রতিশ্রুতি দিয়ে যাদের পথচলা, তাদের জীবনেই আমরা অনেক সময় বয়ে আনি দুঃখ, অবহেলা ও অনিশ্চয়তা।পিতা-মাতার প্রতি সন্তানের অবহেলা শুধু সামাজিক অবক্ষয় নয়—এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও স্পষ্ট গুনাহ। ইসলামে পিতা-মাতার প্রতি সদাচরণ করার নির্দেশ অত্যন্ত স্পষ্ট। কোরআনে আল্লাহ তায়ালা বলেন—“তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা-বাবার সাথে সদ্ব্যবহার করবে। তাদের কোনো একজন বা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হন, তাহলে তাদের ‘উফ’ বলো না, ধমক দিয়ো না। বরং সম্মানসূচক কথা বলো এবং দয়াশীল হয়ে বলো—‘হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’” (সূরা বনী ইসরাঈল: ২৩-২৪)শিশু সন্তানের চাওয়া-পাওয়া পূরণ, শিক্ষা-দীক্ষা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে একজন বাবার অবদান নিঃসন্দেহে অতুলনীয়। পরিবার পরিচালনায় একজন নীরব যোদ্ধা হিসেবে বাবা আজীবন লড়েই যান।তাই বিশ্ব বাবা দিবস উপলক্ষে আমাদের সবার উচিত আত্মসমালোচনা করা—আমি নিজে কীভাবে বাবার প্রতি দায়িত্ব পালন করছি?আজকের এই দিনে মহান আল্লাহ তায়ালার কাছে আমাদের একান্ত দোয়া—হে আল্লাহ! আমাদের সবাইকে মা-বাবার প্রতি দায়িত্বশীল ও সৎ সন্তান হিসেবে গড়ে তুলুন। ভালো থাকুন পৃথিবীর সব বাবা-মা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে শহীদ রাজী নামে একটি সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহতের সংখ্যা ৫১৬ Read more

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ Read more

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!

চট্টগ্রাম নগরীতে উদ্ঘাটিত হয়েছে এক ভয়ংকর ও পরিকল্পিত কর–জালিয়াতির কেলেঙ্কারি।  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের এক এসেসমেন্টে ‘ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ Read more

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে গতকাল সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।সোমবার Read more

পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের
পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে পাকিস্তানজুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে Read more

মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন