ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ইসরায়েলের এ আক্রমণকে বর্বর বলে আখ্যা দেয় ইরান। তাদের দাবি, পারমানবিক চুক্তি নিয়ে আলোচনা নস্যাৎ করতে এ হামলা চালিয়েছে তেলআবিব।অন্যদিকে তেহরানের পারমানবিক হামলার হুমকিকে প্রতিহত করতে এ হামলা চালিয়েছে তেল আবিব, দাবি করে ইসরায়েল প্রতিনিধি।এদিকে ইরানের পারমাণবিক সংস্থায় ইসরায়েলের আঘাত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের রাশিয়া ও চীন প্রতিনিধি। তীব্র নিন্দা জানিয়েছেন তারা।এছাড়া ইসরায়েল ও ইরানকে পাল্টাপাল্টি আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোশ্যাল হ্যান্ডেল এক্স এ পোস্ট দিয়ে দু’পক্ষকেই থামার নির্দেশ দেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার Read more

ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া

রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

সিদ্ধিরগঞ্জে হাসিনা কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে তিন হত্যা মামলা
সিদ্ধিরগঞ্জে হাসিনা কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে তিন হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনজন নিহত হওয়ার ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১১ মাস Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৮৫ বছর বয়সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী মৃত্যুবরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন