পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর আনোয়ার হোসেন রতন কোদাল দিয়ে তার বসত ঘরের মাটির মেঝে সমান করার কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত ফ্রিজের তারে কোদালের কোপ লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন রতনকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন Read more

২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার
২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ২০২৪ সালে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম Read more

হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’
হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’

সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘নাগরিক সেবা Read more

সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের
হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহুরের কেন্দ্রে বিমান হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন