কক্সবাজারের কুতুবদিয়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।শুক্রবার (১৩ জুন) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দুটি গ্রামে পৃথক তিনটি ঘটনায় এ মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।নিহতরা হলো, অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের মেয়ে রাফা (২), একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) এবং উত্তর বড়ঘোপ গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে তুহিন (৫)।স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে রাফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর, একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব একইভাবে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকেও হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।দুপুর আড়াইটার দিকে, উত্তর বড়ঘোপ গ্রামে পুকুরে পড়ে যায় তুহিন নামের পাঁচ বছরের একটি শিশু। তাকেও হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, ‘এক ঘণ্টার ব্যবধানে তিনটি শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এখানে প্রায়ই এমন ঘটনা ঘটে। দ্রুত প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি।’এদিকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘পুকুর বা ডোবার আশপাশে শিশুদের খেলা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়। অভিভাবকদের অসচেতনতা এবং নজরদারির অভাবই অনেকাংশে দায়ী। অধিকাংশ ঘরের পাশেই পুকুর বা জলাধার থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়।’স্থানীয়দের ভাষ্য, কুতুবদিয়ার প্রায় প্রতিটি বাড়ির পাশেই পুকুর বা ডোবা থাকায় শিশুদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে। এলাকাবাসীর দাবি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের নিরাপত্তায় পারিবারিক নজরদারি ও পুকুর ঘিরে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার
মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর Read more

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি Read more

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ২৫ লাখ টাকা লুট, তদন্তে বাংলাদেশ ব্যাংক
সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ২৫ লাখ টাকা লুট, তদন্তে বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য গ্রাহকের নামে থাকা সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন