যশোরে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আকরাম হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বিষহরি খালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আকরাম চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।নিহতের স্বজন কামরুজ্জামান জানান, আকরাম হোসেন বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে শার্শায় শ্বশুর বাড়ি বেড়াতে যান। শুক্রবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বিষহরি খালপাড়ার মসজিদের অদূরে পৌঁছালে সামনে থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আকরাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার অনেক আগেই আকরাম হোসেন মারা যান। তার মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা Read more

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো

বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। Read more

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনস্থ ১৪তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও Read more

আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক
আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন