নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় মোসা. আছিয়া বেগম (৫০) নামের একজন নারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবির সদস্যরা।শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার জগদ্দল মাঠের মধ্যে থেকে আটক করা হয়। আটক নারী যশোর জেলার ইশবপুর নামক এলাকার রুহুল আমীনের স্ত্রী।বিজিবি আরো জানান, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এস এর সীমান্ত দিয়ে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে বাংলাদেশে পুশইন করেন। সে বাংলাদেশের সীমান্ত এলাকা না চিনতে পেরে বিভিন্ন গ্রামে ঘুরছিল। পরে কালুপাড়া বিওপির সুবেদার আইয়ুব আলীসহ সঙ্গীয় ফোর্স টহল চলাকালীন সময়ে তাকে উদ্ধার করেন। আটক নারী দীর্ঘ ১০ বছর পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। দক্ষিণ-পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সে আয়ার কাজ করতেন বলে জানা গেছে।ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, বিজিবি ওই নারীকে থানায় দিয়েছেন। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চালাচ্ছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন
আশুলিয়ায় জোড়া শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) কর্তৃপক্ষের অবহেলায় আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজার মৃত্যুর অভিযোগে এবং বিচার Read more

ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত
ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত

সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে।সোমবার (২৮ Read more

শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু
শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর Read more

নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার হয়েছে আবুল কালাম (৫২) নামে এক চাকরিজীবির। চাঁদপুরের মেঘনা নদীর Read more

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন