পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।পুলিশ জানায়, ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ, সেতুর উপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। ফলে ঈদ যাত্রায় চরম ভোগান্তী হয়েছে। তবে ফিরতি পথে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান
নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুদকের ঘন্টাব্যাপী অভিযান

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে ময়মনসিংহ অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৭ মে) দুপুরে কুরপাড় Read more

পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন স্থগিত, হাসান মামুনকে প্রার্থী করার দাবিতে মিছিল
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন স্থগিত, হাসান মামুনকে প্রার্থী করার দাবিতে মিছিল

যুগপৎ আন্দোলনে শরীক দলের প্রার্থীর জন্য পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা স্থগিত রেখেছে দলটি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে গণ Read more

সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি

‘সময়ের কণ্ঠস্বরের’ অনুসন্ধানে তথ্য জালিয়াতি করে সরকারি চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর খবর উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, নিজের বয়স, বাবা-মা’র নামসহ Read more

ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা Read more

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত কার্যকর Read more

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ
চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন