ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ফিরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেরাঞ্চি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালেও ফিরেদুন আব্বাসি এক হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন।এদিন ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর, বিশেষ করে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজে বিস্ফোরণ ঘটে। ইরানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, নাতানজ পরমাণু স্থাপনাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, এই হামলার চূড়ান্ত জবাব দেওয়া হবে।হামলার পরে ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানীয় কমান্ডার ও ক্ষেপণাস্ত্র কারখানাকেও হামলার নিশানা করা হয়েছে।এই হামলার নাম দেওয়া হয়েছে ‘রাইজিং লায়ন’ বা ‘জেগে ওঠা সিংহ’। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইসরাইলের ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্তে রয়েছি।’ এদিকে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সতর্ক রয়েছে এবং ইরানের শীর্ষ নেতারা একটি জরুরি নিরাপত্তা বৈঠকে মিলিত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের Read more

২০ শতাংশ শুল্ক অন্তর্বতী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা
২০ শতাংশ শুল্ক অন্তর্বতী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বতী সরকারের সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।শুক্রবার (০১ আগস্ট) এক Read more

কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা
কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা

কুড়িগ্রামে দিনমজুর বাবার পক্ষে মেয়ের পড়াশোনার খরচটা চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় প্রতিবেশীদের চাপে মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন সেই অসহায় বাবা Read more

ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
ফরিদপুরে যুবতীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু Read more

তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা
তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা

কক্সবাজারের উখিয়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র তিন বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তারই জন্মদাতা পিতা। শনিবার (০৫ জুলাই) Read more

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন