ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার ধলিয়া ইউনিয়নের পলাশতলী পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।মৃত ওয়ালিদ মাহমুদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের বাসিন্দা ও মৃত ওহিদুজ্জামানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ওয়ালিদ গত বুধবার (১১ জুন) তার মায়ের সঙ্গে ভালুকার ধলিয়া পলাশতলী পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খেয়াল করে তাকে খুঁজতে শুরু করে এবং পরে পুকুর থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘স্থানীয় এক ব্যক্তি আমাদের এ ঘটনায় অবগত করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু ওয়ালিদ ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রবিবার Read more

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম মারা গেছেন। Read more

হালনাগাদ নেই ভূঞাপুরের সরকারি ওয়েবসাইট, ভুল তথ্যে বিভ্রান্ত জনগণ
হালনাগাদ নেই ভূঞাপুরের সরকারি ওয়েবসাইট, ভুল তথ্যে বিভ্রান্ত জনগণ

সরকারি দপ্তরের ডিজিটাল সেবা চালু থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুরে এর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের উদাসীনতায় উপজেলার অন্তত এক ডজন সরকারি Read more

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা
১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত

নরসিংদীতে কোচিং শেষে রেললাইন পার হয়ে বাড়ি আসার সময় সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্রী Read more

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস
হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন