ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর নাম রয়েছে। তার ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই উড়োজাহাজটির লন্ডনে যাওয়ার কথা ছিল তার। যাত্রীদের উড়োজাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। বর্ষীয়ান নেতাকে নিয়ে উদ্বিগ্ন বিজেপি। এদিন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দেশটির পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা

পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা। পাখির আঘাতে কয়েক দিন পরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন Read more

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার
হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, Read more

মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মাসুদ উদ্দিন Read more

সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা
সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা

কক্সবাজারের উখিয়ার গ্রামের চারপাশজুড়ে এখন চোখে পড়ছে সবুজের সমারোহ। ফসলি মাঠজুড়ে দুলছে সোনালী ভবিষ্যতের প্রতীক নানা জাতের ধানের চারা। মৌসুমি Read more

সবজির দাম কমলেও বেড়েছে ডিম-মাংসের দাম
সবজির দাম কমলেও বেড়েছে ডিম-মাংসের দাম

রাজধানীতে গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি গেলেও আজ বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৭০ থেকে ৮০ টাকার ঘরে Read more

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন