যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুত্তির বিষয়ে কথা বলেন। ট্রুথ সোশ্যাল-এ দেওয়ার পোস্টে তিনি বলেন, “চুক্তি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র পাবে মোট ৫৫ শতাংশ শুল্ক সুবিধা, আর চীন পাবে ১০ শতাংশ।”তিনি আরও লেখেন, “চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে”। পাশাপাশি ট্রাম্প আরও জানান, চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—“যা আমার সবসময়ই ভালো লেগেছে!”ট্রাম্প আরও লিখেছেন, “দুই দেশের সম্পর্ক দারুণ!”পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। তার ভাষায়, “এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে!”চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনে বৈঠকে বসেন মূলত শুল্ক ইস্যুতে আলোচনা করতে।এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের ওপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল। তবে মে মাসে দুই দেশ প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ওই দণ্ডমূলক শুল্ক ব্যবস্থা আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল
ভোরে মাঠে নামছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির জেলার রামগড় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ মে) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন