চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার (১১ জুন) দুপুর পৌনে ২ টার সময় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬৪ নং প্রধান পিলারের কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন। মহেশপুর-৫৮ বিজিবির পক্ষে অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক বুধবার রাত ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ২ টার সময় ৩২-বিএসএফ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশীকে হরিয়ানা পুলিশ আটক করে। এর পর পুলিশ ওই ২৬ জনকে বিএসএফের নিকট হস্তান্তর করে। বিএসএফ উক্ত ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করেন এবং ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে। পরে বিজিবি উল্লেখিত ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। এর পর বুধবার দুপুর পৌনে ২ টার সময় জীবননগর উপজেলার সীমান্তের ৬৪ নং মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ২৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাতনামা (৫৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহের পরনে রয়েছে শার্ট ও সুইটার।'সোমবার (২৬ মে) দুপুর Read more

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ Read more

গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে
গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলেছে। প্রযুক্তি থেকে শুরু করে প্রায় সব Read more

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন