করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন না বেশিরভাগ যাত্রী।গত ৯ জুন এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়—‘করোনার সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’এই নির্দেশনার  দুই দিন পার হলেও মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার আগ্রহ দেখা যাচ্ছে না।বুধবার (১১ জুন) রাতে মেট্রোরেলের কয়েকটি স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীরা যেমন মাস্ক পরছেন না, তেমনই স্টেশনের সংশ্লিষ্ট কাউকেই যাত্রীদের মাস্ক পরার জন্য সতর্ক করতেও দেখা যায়নি। এমনকি মাইকে ঘোষণা দেওয়ার সুযোগ থাকলেও তা করা হচ্ছে না। স্টেশনের কোথাও মাস্ক পরার বিষয়ে কোনও বিজ্ঞপ্তি চোখে পড়েনি।উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে মাস্ক ছাড়াই আসা যাত্রী আলি হোসেন বলেন, করোনা বাড়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ মাস্ক পরার কথা বলেছে, এটা জানি। কিন্তু আজকে মাস্ক আনা হয়নি।’মাস্ক ছাড়াই পরিবার নিয়ে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছিলেন মো. তানভীর। মাস্ক পরার নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষের এমন কোনও নির্দেশনা আছে বলে জানতাম না। আজই জানলাম। এখন থেকে মাস্ক পরে উঠবো।’তবে কিছু যাত্রীকে মাস্ক পরার নিয়ম মানতে দেখা গেছে। তাদের একজন অ্যাডভোকেট মো. কাসেম বলেন, আমি শুনেছি মেট্রোরেলে মাস্ক পরার নিয়ম করা হয়েছে। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। তাই নিজে থেকেই সতর্ক হয়ে মাস্ক পরে এসেছি। আমার বাচ্চাদেরও মাস্ক পরিয়ে এনেছি।’জনসাধারণের জন্য করণীয়-১. জনসমাগম এড়িয়ে চলা এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার।২. শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক পরা।৩. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা।৪. ব্যবহৃত টিস্যু নিরাপদভাবে ফেলা।৫. নিয়মিত ২০ সেকেন্ড ধরে সাবান-পানি বা স্যানিটাইজারে হাত ধোয়া।৬. অপরিষ্কার হাতে চোখ-নাক-মুখ স্পর্শ না করা।৭. আক্রান্তদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলের কালিয়ায় পেট্রোল পাম্পে ক্রেতাদের লম্বা লাইন
নড়াইলের কালিয়ায় পেট্রোল পাম্পে ক্রেতাদের লম্বা লাইন

নড়াইলের কালিয়া উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানী নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে বিঘ্ন ও চাহিদা বেড়ে Read more

আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস
আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন
তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল Read more

দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন
দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ গুঞ্জন

টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক 'ওপেন সিক্রেট'। বারবার তারা বুঝিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন