জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়।১৯ পদাতিক ডিভিশন, সদর দপ্তর মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, গতকাল ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ এর পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড সদৃশ্য ৩টি বস্তু পাওয় স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে বস্তুগুলো ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। আজ বেলা ১২টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে একটি বোম ডিস্পোজাল ইউনিট এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেডগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সেনাবাহিনী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর
প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর

জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল— এ ধরনের হামলা যদি ফের কখনও ঘটে, তাহলে পাকিস্তানে আরও জোরালো ও কঠোর Read more

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ Read more

দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় Read more

ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি

ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫২ জন এবং ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস Read more

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম
সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন