ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৪৬০টি ড্রোন ও ১৯ মিসাইল হামলা করেছে তারা। এটি গত তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরর সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সোমবার (০৯ জুন) ইউক্রেন বিমানবাহীনির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। এসময় ৪৬০টি ড্রোন ও ১৯টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে মস্কো। তবে কিয়েভ দাবি করেছে, রাশিয়ার ছোঁড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। মাত্র ১০টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এ হামলায় ১ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রেটিয়াক বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একরাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চলে ‘সবচেয়ে বড় আক্রমণ’।প্রসঙ্গত, গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা করে ইউক্রেন। এ ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী রোববার ভোর থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে।সূত্র: আল জাজিরাআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার Read more

উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

গাজায় ১৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া
গাজায় ১৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা Read more

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা Read more

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’
‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ আবার নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তবে শুধু অভিনেত্রী তকমায় আটকে না থেকে জীবনকে অন্যভাবে Read more

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন