পর্যটনের শহর কক্সবাজারের শান্ত নীল জলরাশি আজ আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। সাগরের ঢেউয়ের সঙ্গে আনন্দভ্রমণে এসে প্রাণ হারালেন রাজশাহীর এক বাবা ও তার তরুণ পুত্র। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে প্রাণ হারান তারা।নিহতরা হলেন, রাজশাহী সদর উপজেলার বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)। পরিবারটি সকালেই কক্সবাজারে পা রাখে এবং কলাতলী এলাকার হোটেল সী ক্রাউনে অবস্থান নেয়। দুপুরে সমুদ্রস্নানের উদ্দেশ্যে সৈকতে নামেন তারা। এসময় স্রোতের টানে হঠাৎ ভেসে যান বাবা ও ছেলে।জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, লাইফগার্ড কর্মীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি- চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।সী সেইফ লাইফগার্ড টিমের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ শুক্কুর জানান, ‘প্রথমে বাবাকে টেনে তোলা হয়, পরে ছেলেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তারা রক্তবমি করছিলেন।’এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সৈকতজুড়ে। তবে এটিই প্রথম নয়। মাত্র একদিন আগেও (রোববার) দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে সমুদ্রপাড়ে।সেদিন বিকেলে লাবণী পয়েন্টে সাগরে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের ডিসি রোডের বাসিন্দা পর্যটক রাজীব আহম্মদ (৩৫)। আট ঘণ্টা পর রাতে ডায়াবেটিক পয়েন্ট সংলগ্ন এলাকায় তার নিথর দেহ ভেসে উঠে।এছাড়া সকালেই শৈবাল পয়েন্টে শখের বশে মাছ ধরতে নেমে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা বাহারছড়া এলাকার মোহাম্মদ নুরু। তার দেহ উদ্ধার হয় পরদিন সকালে নাজিরারটেকের উপকূলে।পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মৃতদেহগুলো বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলকে রুখতে ইসলামিক টাস্কফোর্স গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ইসরাইলকে রুখতে ইসলামিক টাস্কফোর্স গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরাইলের কাতারে চালানো ‘বেপরোয়া ও উসকানিমূলক’ হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে Read more

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার অজুর্না রানাতুঙ্গাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির কৃর্তপক্ষ। সোমবার একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন Read more

মুগ্ধকে নিয়ে ভাই স্নিগ্ধর বেদনাঘন পোস্ট
মুগ্ধকে নিয়ে ভাই স্নিগ্ধর বেদনাঘন পোস্ট

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই গুলিতে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সেই হৃদয়বিদারক ঘটনার এক বছর পূর্ণ Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (৬ Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন