সাধারণত জাতীয় দলের অধিনায়ক মানেই ধরে নেওয়া হয় তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে সংশয়। দলে নতুন কিছু ভালো বিকল্প থাকায় মূল একাদশে তার জায়গা হচ্ছে না।গত মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে টিম কম্বিনেশনের জন্য একাদশে ছিলেন না তিনি। পুরো ম্যাচে এক মিনিটের জন্যও তাকে মাঠে নামানো হয়নি। আগামীকাল ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এমনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবশ্য এমন অনিশ্চয়তার ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। সিঙ্গাপুর ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আমি খেলতে চাই, এটাই আমার কাজ। ১০ মিনিট হোক বা পুরো ম্যাচ, যদি মাঠে সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা দিতে চাই।’যদি তাকে একাদশে রাখা না হয়, তবুও অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালনে পিছপা নন জামাল। তিনি জানান, ‘মাঠে না থাকলেও বাইরে থেকে দলকে সাহস জোগাবেন এবং সতীর্থদের উজ্জীবিত রাখবেন।’এদিকে শোনা যাচ্ছে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে শমিত শোম খেলতে পারেন। এমনটি হলে, কানাডা প্রবাসী শমিতের জন্য এটি হতে পারে তার জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি Read more

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল Read more

নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট Read more

বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিবিদ্ধ সরোয়ার নিহত
বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিবিদ্ধ সরোয়ার নিহত

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যা সাড়ে Read more

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন