নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে  আটক করেছে র‍্যাব-১১ নরসিংদীর একটি দল। সোমবার (১০ জুন) সকালে  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা। আটককৃত মাদক কারবারি মো. মানিক মিয়া(৪৮)। মানিক ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের চউড়া এলাকার মো. আব্দুল বারেকের ছেলে। সংবাদ সম্মেলনে জানা যায়, রবিবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় শিবপুর কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য নুন্যতম ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।ক্যাম্প কমান্ডার জুয়েল রানা আরও জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এপেইস ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। সে প্রাইভেটকারটির ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে সে একজন পেশাগত মাদক ব্যাবসায়ী। ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে সে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করে আসছিল বলে। আটককৃত’র বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায়  হস্তান্তর করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

চলমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেপাল এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। Read more

তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত
তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত

সারাদেশের অধস্তন আদালতের ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে Read more

আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার
আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়া, যাকে বিশ্বাস করে জীবনের Read more

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল Read more

নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা
নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

'শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ' টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ Read more

নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার
নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন