বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার (০৮ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মেন ইয়া ম্রো (৪০) কুহালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকীছড়া বটতলী গোদার পাড় এলাকার মেন চং ম্রো’র ছেলে। শিশুটির মা জানান, গত শনিবার রাতে দুই শিশুকে নিয়ে মেন ইয়া ম্রো (৪০) নামে এক ব্যক্তি সন্ধ্যায় ঝিড়িতে কাকড়া ধরতে যায়। ঝিড়িতে কাকড়া খুঁজতে খুঁজতে রাত বেশী হলে মেন ইয়া ম্রো বলে, ‘বাড়ী থেকে তো আমরা অনেক দূরে এসেছি, তাই আমরা আজ রাতে জুমের টংঘরে ঘুমিয়ে সকালে বাড়ীতে ফিরবো।’ সেই টংঘরে রাতে অবস্থান করার সময় মেন ইয়া ম্রো তার মেয়েকে ধর্ষণ করে। গভীর রাতে মেয়েটি চিৎকার করে বাড়ীতে রক্তাক্ত অবস্থায় ফিরে আসলে শিশুটিকে রক্তাক্ত হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তার মাকে সে জানায়, ‘মেন ইয়া ম্রো তাকে ধর্ষণ করেছে।’ পরে পাড়ার লোকজন মিলে ভোরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, শিশুটিকে সকাল ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। স্থানীয় কয়েকজন যুবক-যুবতী ভাষান্তরের মাধ্যমে তথ্য দিলে রক্ত সংগ্রহ করে জরুরি অপারেশন শুরু করা হয়। অপারেশনে দেখা যায়, শিশুটির পায়ুপথ ও জরায়ু ভেতরে ও বাইরে ৯০ শতাংশ কাটাছেঁড়া রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে। যদি ধর্ষণ না-ও হয়, তাহলে একটি শিশুর স্পর্শকাতর অঙ্গে এতটা ক্ষত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, ‘গতরাতে মাছ ধরতে গিয়ে কোন একটি টংঘরে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে ভর্তি আছে। এখনো কেউ অভিযোগ করেননি। তারপরও পুলিশের একটি টিম ঘটনাটি তদন্ত করছে এবং আসামীকে ধরতে পুলিশের অভিযান চলমান আছে’ বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবে বিয়ে করছেন ইশরাক, জানালেন হবু স্ত্রী
কবে বিয়ে করছেন ইশরাক, জানালেন হবু স্ত্রী

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাজক হোসনের সাথে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বারিধারায় Read more

প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি

প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, Read more

নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন