নেত্রকোনায় দূর্গাপুরে একদিনে ৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে ডুবে একজন, বিষপানে এক গৃহবধূ ও ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে ডোবার পানিতে ডুবে রেজাউল ইসলাম (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, গতকাল রাতে খাওয়া দাওয়া করে বাহিরে গেলেও রাতে আর বাড়ি ফিরেনি। সকালে খোঁজাখুঁজি একপর্যায়ে ডোবার পাশে মোবাইল ফোন পড়ে থাকতে দেখে স্থানীয়রা ডোবায় নেমে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান তিনি দীর্ঘদিন ধরেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও চন্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষ পানে মাইফুল আক্তার (৪০) গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর রোগীর স্বজনরা দুইজন স্বাস্থ্য সহকারীকে অশালীন ভাষায় গালাগালি ও মারধর করেন বলেও অভিযোগ অভিযোগ রয়েছে। অপরদিকে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঘরে ঝুলন্ত অবস্থায় ষাটোর্ধ্ব আবু তাহের নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, আবেদনের পরিপেক্ষিতে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গৃহবধূ মাইফুল আক্তারের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের পাঠানো হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জুলাই-আগস্ট গ্রাফিতি অঙ্কন মুছে ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে Read more

কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা
কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজ যুবদল নেতার বলে ধারণা

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার( ২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের সামনে Read more

সাবেক এমপি কাজল গ্রেপ্তার
সাবেক এমপি কাজল গ্রেপ্তার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর Read more

মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ডাকাতি,র‍্যাব-ডিবি সদস্যসহ গ্রেফতার ৭
মুন্সিগঞ্জে ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ডাকাতি,র‍্যাব-ডিবি সদস্যসহ গ্রেফতার ৭

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় র‍্যাব ও ডিবি পুলিশের ৫ সদস্যসহ মোট ৭ জনকে Read more

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ

রিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানার বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল Read more

৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন