ভারতের বিভিন্ন স্থানে নতুনভাবে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব স্থানে ওমিক্রন ধরনের (ভ্যারিয়েন্ট) এলএফ-৭, এক্সএফজি, জেএন.আই এবং এনবি.১.৮.১ উপধরনের (সাব ভ্যারিয়েন্ট) কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশসমূহে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে। এই সংক্রমণ এড়াতে দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি মাসের ৪ জুন রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে।আদেশে ভারতসহ বিভিন্ন সংক্রমিত দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের দেশের স্থল, নৌবন্দর এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ও আইএইচআর হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে।রবিবার (৮ জুন) সকালের দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দেখা যায়, মেডিকেল ডেস্কে দায়িত্বে থাকা উপ-সহকারি কর্মকর্তাদের ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।ভারত ফেরত যাত্রী পরিতোষ মন্ডল জানান, ‘১০ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ দেশে ফিরলাম। বাংলাদেশের মতো ভারতের কোথাও করোনা বা ওমিক্রনের পরীক্ষা-নিরীক্ষা করেনি।’ভারত ফেরত যাত্রী সীমা রানি বলেন, ‘এক মাস চিকিৎসার পর আজ দেশে ফিরে আসলাম। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনার পরীক্ষা করছে।’বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারি মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ‘ভারতে জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে ভারতের কিছু কিছু স্থানে ওমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে করোনার এ নতুন ধরনটি যাতে ছড়াতে না পারে, সে জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি। আমাদেরকে পরিচালক স্যার নির্দেশনা দিয়েছেন, যদি কারো শরীরে করোনা বা ওমিক্রনের উপধারার উপসর্গ পাওয়া যায়, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন করার পরামর্শ দিয়েছেন।’এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। যার নামকরণ করা হয়েছে কোভিড-ওমিক্রন এক্সবিবি। এখনো পর্যন্ত এ অঞ্চলে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।কোভিড-১৯ এর চেয়ে কোভিড-ওমিক্রন এক্সবিবি মারাত্মক শক্তিশালী। এটি শনাক্ত করা কঠিন, আক্রান্ত ব্যক্তি সহজেই কাহিল হয়ে পড়বেন। কোভিড-ওমিক্রন এক্সবিবি এর লক্ষণগুলি হলো জ্বর, কাশি ছাড়া মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্লাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পাবে। কোভিড-ওমিক্রন এক্সবিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত ও মৃত্যুর হারও বেশি। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে ও স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে। অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের “জানালা” প্রভাবিত ও নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে। কোভিড-ওমিক্রন এক্সবিবি সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়া নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড-ওমিক্রন এক্সবিবি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ও নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে। ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ‘চারপাশে কোভিড-ওমিক্রন এক্সবিবি আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকা ও রাজশাহীতে বেশ কয়েকজন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই আগেভাগে যশোরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। কেননা কোভিড-ওমিক্রন এক্সবিবি কোভিড-১৯ মহামারীর চেয়েও মারাত্মক। যে কারণে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার

নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর Read more

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।প্রথম Read more

এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ
এবার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টুর্নামেন্টের Read more

নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি
নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতলো পিএসজি

নতুন মৌসুমে আরেকটি শিরোপা নিজেদের করে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। অথচ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কেউ কল্পনাই করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন