প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। কোরবানির প্রথম দিন শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পশুর লাথি-গুতা ও ধারালো ছুরির আঘাতে আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।আহতদের অনেকেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, কোরবানি দেওয়ার সময় অসাবধানতাবশত ধারালো ছুরির আঘাতে অনেকের হাত-পা কেটে যায়। আহতদের বেশিরভাগই মৌসুমি কসাই, তবে সাধারণ মানুষও রয়েছেন এ তালিকায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. পূজা মিত্র জানান, ‘এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’উল্লেখ্য, কোরবানির সময় নিরাপত্তাব্যবস্থা ও অভিজ্ঞ কসাইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা না থাকায় প্রতিবছরই এমন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ও Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা Read more

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি বন্ধ চার দিন ধরে। Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন