ভারত ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (০৫ জুন) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন৷ ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ থেমেছে। তিনি বলেন, পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী। কিছু লোক হয়তো এটি পছন্দ করবে না, কিন্তু এটাই সত্যি।ট্রাম্প জানান, আমি উভয় পক্ষকে বলেছিলাম—যদি যুদ্ধ করেন, তাহলে আমরা বাণিজ্য করবো না।তিনি বলেন, আমি যুদ্ধ থামাতে পেরে গর্বিত। পাকিস্তান ও ভারতের নেতৃত্ব শক্তভাবে কাজ করেছে।গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। যদিও এ সম্পর্কিত কোনো প্রমাণ তারা দেখায়নি। পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।এরপর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করে, বাণিজ্য ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। দ্রুত উত্তেজনা বাড়তে থাকে।গত ৭ মে পাকিস্তানশাসিত কাশ্মীরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ইসরায়েলি ড্রোন প্রতিহত করে।১০ মে ভারত পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালালে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ পরিচালনা করে।ট্রাম্পের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তান ট্রাম্প, চীন ও উপসাগরীয় দেশগুলোর ভূমিকার প্রশংসা করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট
ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা Read more

ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি
ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক Read more

২১৬ লিটার ধারণক্ষমতার ড্রামে ২২৬ লিটার ডিজেল!
২১৬ লিটার ধারণক্ষমতার ড্রামে ২২৬ লিটার ডিজেল!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার কালীগঞ্জ প্রধানাবাদ এলাকায় অবস্থিত শাহনেওয়াজ Read more

মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি
মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে বলেছেন, 'আমি ভেবেছিলাম কারাগার থেকে আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া Read more

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা
নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা

বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ অনুষ্ঠিত হবে Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন