ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের মহিমায় নামাজের পর পরই পশু কোরবানি শুরু করেছেন।আজ শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় ঈদের নামাজ শেষ করে নগরবাসী পশু কোরবানি করছেন। বরিশাল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ করেই পশু জবাই দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের গরু জবাই দিতে সহযোগিতা করছেন। বাড়ির সামনের রাস্তায়, গাড়ির গ্যারেজ এবং কেউ কেউ খোলা মাঠে পশু কোরবানি দিচ্ছেন।এদিকে সিটি করপোরেশন থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ। সবাইকেই দেখা যায় অলিগলিতে কোরবানির পশু জবাই করতে। তবে অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করবেন বলে জানা গেছে।এদিকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য বরিশাল সিটি কর্পোরেশন একটি মনিটরিং টিম গঠন করেছে। এছাড়াও ঈদের দিন দুপুর ২টা থেকে ঈদের পরবর্তী দিন পর্যন্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কাজে নিয়োজিত রয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন Read more

মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ Read more

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে Read more

অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন Read more

বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি
বিএনপির কাছে আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন’: এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন