পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ শনিবার (০৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। মেট্রোরেলের এ সিদ্ধান্ত ইতোমধ্যে যাত্রীদের জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসীর একাংশ ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের যাতায়াতের জন্য ঈদের পরদিন থেকেই ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হচ্ছে।এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯ দিনের ছুটি দেয়া হয়েছিল, তবে কোরবানির ঈদে এবার ছুটি বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দেশজুড়ে চলছে শীতের দাপট। দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থঅয় চলতি মাসে দেশে একাধিক তীব্র Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের Read more

চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করছে জাতীয় কবি কাজী নজরুল Read more

একসঙ্গেই খেলতো তিন শিশু, এখন কবরেও পাশাপাশি
একসঙ্গেই খেলতো তিন শিশু, এখন কবরেও পাশাপাশি

প্রতিদিনের মতোই সোমবার সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি ও উমায়ের। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে Read more

এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন