জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় ৭টা ১০ মিনিটে।নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। ঈদের প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।ঈদের নামাজ পড়তে শ‌নিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। সকাল পৌ‌নে ৭টার দি‌কে মুসল্লিতে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।এই জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন বাংলাদেশ গড়তে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত’
‘নতুন বাংলাদেশ গড়তে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত’

দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘তারুণ্যের উৎসব’ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।মঙ্গলবার (৮ জুলাই) Read more

যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না: পুতিন
যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না: পুতিন

যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Read more

দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ Read more

উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর

কক্সবাজারের উখিয়ায় এক নারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি পূর্বে প্রিয়াংকা রাণী দে নামে পরিচিত ছিলেন। Read more

৪০-০ গোলের অবিশ্বাস্য জয় পেল আরটিসি
৪০-০ গোলের অবিশ্বাস্য জয় পেল আরটিসি

ভুটান নারী ফুটবল লিগের একটি ম্যাচ। সেই ফুটবল ম্যাচ অনেক বড় জয়ের স্বাক্ষী হয়ে রইলেন দর্শকরা। সামসে উইমেন ফুটবল ক্লাবকে Read more

কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন