বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পরিবহন খাতে এখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠরা কর্তৃত্ব করছে, যার ফলে ঈদযাত্রা ঘিরে নানা ধরনের অনিয়ম ও দুর্ভোগ তৈরি হচ্ছে। শুক্রবার (৬ জুন) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।রিজভী বলেন, ‘রাজধানী থেকে যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে ৫ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে। রাস্তায় ২০-২৫ কিলোমিটার দীর্ঘ যানজটে মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। এসব দুর্ভোগের পেছনে দায়ী অদক্ষ ব্যবস্থাপনা ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি প্রভাবশালী চক্র।’তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলের মতো পরিস্থিতি না হলেও এবারের ঈদে মানুষের দুর্ভোগ খুব একটা কম হয়নি। অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি আর পরিবহন সেক্টরে আগের দখলদারদের আধিপত্য এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’তিনি আরও দাবি করেন, ‘দেশে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এখনো সক্রিয়ভাবে প্রতিরোধে নামছে না। উল্টো জনগণ নিজেরাই রাস্তায় বিচারের চেষ্টা করছে, যা মব ভায়োলেন্স বাড়ার ইঙ্গিত দিচ্ছে।’এ সময় ভারতের সীমান্ত এলাকায় ক্রমাগত ‘পুশ ইন’ বা অবৈধ অনুপ্রবেশ ইস্যুতেও সরকারের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। এ নিয়ে তিনি বলেন, ‘এই ইস্যুতে সরকারের কোনো কার্যকর প্রতিক্রিয়া নেই, যা জনগণের নিরাপত্তার প্রশ্নে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়ি থেকে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার

রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের এক বৃদ্ধ। অত্নাহত্যার ১৪ দিনের মাথায় সোমবার সাকালে বাঘা Read more

সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের
সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ-এর Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার

উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন