দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। শুক্রবার (০৬ জুন) পদ্মা সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা সিকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাওয়া প্রান্ত দিয়ে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৬ হাজার ৫০২টি যানবাহন সেতু পারাপার হয়েছে।এর আগে ২০২২ সালের ২৬ জুন সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছিল এবং সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, যা ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।মো. মাসুদ রানা সিকদার জানান, এই নতুন রেকর্ড প্রমাণ করছে দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতা। এ অর্জন বর্তমান সরকারের জনজীবনে শান্তি ও স্বস্তি আনয়নের প্রতিফলন এবং ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করেছে।তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধের কারণে এই সাফল্য সম্ভব হয়েছে।পদ্মা সেতু কর্তৃপক্ষের এই রেকর্ড এখন দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহিদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, পুলিশ প্রহরা থাকবে রাতেও
শহিদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, পুলিশ প্রহরা থাকবে রাতেও

শহিদ ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল Read more

পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০
পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে Read more

মামদানির জয়ে নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী
মামদানির জয়ে নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে Read more

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার আগের বক্তব্যের শব্দ এবং বক্তব্যের যে অংশ বিভাজনমূলক ছিল- সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার (২২ Read more

মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরিমণি
মালয়েশিয়ায় শীত খুঁজছেন পরিমণি

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন অভিনেত্রী পরীমণি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে এখন সময় কাটাচ্ছেন সন্তানদের Read more

‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন