সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ জুন) সকাল ৯টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় মির্জাখীল দরবার শরিফ মাঠে। ইমামতি করবেন দরবারের পীর সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান শাহ জাহাগিরী। এরপর সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত পরিচালনা করেন ড. সৈয়্যদ মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান জাহাগিরী। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কোরবানি দিচ্ছেন। দরবার শরিফের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, মির্জাখীল দরবার শরিফ সৌদি আরবের চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে। দরবারের অনুসারীরা হানাফি মাজহাব অনুসরণ করলেও আরব বিশ্বের ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন। এই ধারার প্রবর্তক ছিলেন সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (রহ.), যিনি প্রায় ২০০ বছর আগে এই রীতির প্রবর্তন করেন। তার পর থেকে প্রতি বছর দরবার শরিফ ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে সৌদি আরবের তারিখ অনুযায়ী ঈদ উদযাপিত হয়ে আসছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়নে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন সনদ নবায়ন না করায় Read more

যেকোনো সময় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যেকোনো সময় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা
এইচএসসিতে নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য Read more

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে Read more

আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে সারা বিশ্বের তারকাদের নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন