সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। আজ শুক্রবার সকালে কয়েকটি গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওকোলা পূর্বপাড়া জামে মসজিদের ঈদের নামাজ আদায় করা হয়, যেখানে ইমামতি করেন মাও. মো. মহব্বত আলী।ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচাতর, ঘোনা ও মিরগিডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারীরাও জামাতে অংশ নেন।বাওকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজের ইমাম মাও. মো. মহব্বত আলী বলেন, ‘আমরা প্রায় এক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করছি। এবারও সেই ধারাবাহিকতায় শুক্রবার ঈদ উদযাপন করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার
মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় Read more

দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক  নিহতের পরিচয় পাওয়া যায়নি। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন