আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপ গ্রহণকে উৎসাহিত করতে দিবসটি ঘিরে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান হচ্ছে- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।দেশে এবার ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবে আগামী ২৫ জুন। ওইদিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন তিনি।দিবসটির মূল উদ্দেশ্য হলো- পরিবেশ দূষণের কারণ চিহ্নিতকরণ, নীতি-নির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধের উপায় নিরূপণ করাসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্রিয়তা বাড়াতে কাজ করা।বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন দিবসটিকে কেন্দ্র করে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ বন্ধে জোরদারের পাশাপাশি সুস্থ জীবন ধারণে বাংলাদেশেও প্রয়োজন পরিবেশ বিষয়ক সংস্কারের। জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ চলছে।উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত
বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত

বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত মাসখানেকের বেশী সময় ধরে শিশুদের ইপিআই টিকার কিছুটা সংকট দেখা দিয়েছে। গত বছর থেকেই বাংলাদেশকে Read more

মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত Read more

নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা Read more

শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। একনজরে দেখে নিন টিভিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন