বাংলাদেশ ফুটবলে বর্তমানে চলছে এক নতুন জাগরণ। জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন একের পর এক বিদেশি লিগ মাতানো ফুটবলার। ফলে দেশের কোটি ফুটবল ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে।আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়।সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে নয়টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়ে বাফুফে। সর্বনিম্ন দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। এরপরও টিকিট নিয়ে আগ্রহে ভাটা পড়েনি। এরই মধ্যে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তবে সাধারণ দর্শক টিকিট পাননি বলে জানা গেছে।টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিন দিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। তাদের সাথে আজ বুধবার (০৪ জুন) যোগ দিয়েছেন ফুটবল সাপোর্টার্স ফোরামও। বাফুফের সামনে ঝাড়ু মিছিল করেছে তারা।বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের একটি সংগঠন গত তিন দিন ধরে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ‘নো আল্ট্রাস, নো ফুটবল’, ‘জাস্টিস ফর আল্ট্রাস, জাস্টিস ফর ফুটবল ফ্যানস’, ‘টিকিট কই বাফুফে?’, ‘টিকিট চাই’ ইত্যাদি লেখা ব্যানার নিয়ে তারা আজও বসেছেন ফেডারেশনের সামনে।এদিকে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে আজ বাফুফে ভবনের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফুটবল সাপোর্টার্স ফোরাম।এ সময় তিনি বলেন, ‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় Read more

ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস
ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস

ভুয়া তথ্য রুখতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমগুলোকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান Read more

কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০

ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন