গত কদিন ধরে অব্যাহত রয়েছে বৃষ্টি। খাল-বিল ও জলাশয় পানিতে পরিপূর্ণ। বর্ষার নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বিচরণ শুরু হয়েছে নানান ধরনের ছোট মাছে ভরপুর ডোবার মধ্যে।আর তাইতো কিশোরগঞ্জের কটিয়াদীসহ সবগুলো উপজেলায় জেলে ও শৌখিন মানুষদের পাল্লা দিয়ে চলছে মাছ শিকার। জেলার নিকলী, কটিয়াদী, বাজিতপুর, পাকুন্দিয়া, হোসেনপুর, তাড়াইল, ভৈরবসহ হাওর অঞ্চলেও শুরু হয়েছে মাছ ধরা।খাল-বিল ও জলাশয়গুলোতে গেলে দেখা মিলছে মাছ শিকারিদের এ উৎসব। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। ঝাঁকি জাল, টানা জাল, ঠেলা জাল, বেল, পেতে রাখা জাল, চাঁই, বড়শিসহ আরও নাম না জানা অনেক পদ্ধতি ফাঁদ ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে।বিশেষ করে খাল-বিল এখন পানিতে টইটম্বুর। ফলে দেশীয় মাছ মিলছে ধানের জমি ও খাল-বিলের মধ্যে। বড় থেকে ছোট সব বয়সী মানুষ এখন দেশীয় মাছ ধরতে নেমেছে। গ্রামগুলোতে এখন মাছ ধরার ধুম লেগেছে। বড়দের সাথে সাথে ছোটরাও মনের আনন্দে মাছ শিকারে নেমেছে। কই, পুটি, টাকি, টেংরা, মলা, ঢেলা, চিংড়ি, বাইমসহ অনেক রকমের মাছ ওঠছে জালের মধ্যে।সরেজমিনে ঘুরে দেখা যায়, অধিকাংশ এলাকায় বৃষ্টির মধ্যে বড়দের সাথে সাথে ছোটরাও মনের আনন্দে মাছ ধরছে। নদীতে বিভিন্ন রকমের ফাঁদ ব্যবহার করে রকমারি দেশীয় মাছ ধরতে দেখা যায়। এসব মাছের চাহিদাও বেশি। অধিকাংশ মাছ এলাকাতেই বিক্রি হয়ে যায়। বাজারে আনার সাথে সাথে মানুষের চাহিদার শীর্ষে থাকে নতুন পানির মাছ।কটিয়াদী উপজেলার পৌর এলাকার আদমপুর গ্রামের মাছ শিকারী আবুল কাশেম, শফিক বলেন, ‘বৃষ্টি হলেই মাছ ধরার জন্য বের হই। এসময়ে প্রচুর মাছ পাওয়া যায়। সখের বসে নতুন পানির মাছ ধরি।’জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া এলাকার মাছ শিকারী বাশার মিয়া বলেন, ‘নদীতে নতুন পানিতে মাছ ধরা আনন্দের। কয়েকদিনের বৃষ্টিতে ১০-১৫ কেজি বিভিন্ন রকমের মাছ ধরছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট
সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ Read more

এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া শনিবার দাবি করেছে, ৪ জানুয়ারি দক্ষিণ কোরিয়া আরেকটি ড্রোন তাদের আকাশসীমায় উড়িয়েছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। রাষ্ট্রীয় Read more

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ইসরায়েলে হামলা
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে ইসরায়েলে হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারা প্রতিরোধ করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন