পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতের স্টুডিও’র বন্ধের নির্দেশনা অমান্য করে স্টুডিও খোলা রাখার অভিযোগে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কম্পিউটারসহ স্টুডিওর মালামাল জব্দ করে নিয়ে যায়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী এবং মহিপুর থানা পুলিশ।মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ৭:৩০ টায় সৈকতের ফটোগ্রাফার ও স্টুডিও মালিকরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর পদত্যাগ চেয়ে কুয়াকাটা মহাসড়কে ঝাড়ু মিছিল দেয়। এ সময় তারা ‘ইউএনও’র দুই গালে জোতা মারো তালে তালে’ এমন স্লোগান দিতে শোনা গেছে।জানা গেছে, পর্যটকদের নানা অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা সৈকতে ছবি প্রিন্ট ও ডেলিভারির জন্য স্থাপিত স্টুডিও গত ১ মে বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।সৈকতের স্টুডিও মালিক দোজাহান শেখ, কাওসার হাওলাদার, সোহেল দাবি করেন, তাদের কোন পূর্ব নোটিশ কিংবা সময় না দিয়ে বন্ধ স্টুডিওর তালা ভেঙে মালামাল জব্দের নামে ভাঙচুর এবং কম্পিউটার, পিসি নিয়ে যায়। তারা আরো দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে এক প্রকার লুটপাট চালিয়েছে ইউএনও।স্টুডিও মালিক ওসমান, ফিরোজ জানান, ২৫টি স্টুডিও রয়েছে। যেখানে ৩০টি কম্পিউটার, পিসি, প্রিন্টার, আইপিএসসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দসহ লুট করে নিয়ে যায়। তারা ইউএনও’র এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, ‘বীচ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক স্টুডিও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক স্টুডিও বন্ধের সময় বেঁধে দেয়া হয়। নির্ধারিত সময়ে স্টুডিও বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্টুডিওর মালামাল জব্দ করা হয়েছে।’তিনি আরো বলেন, ‘সৈকতে ক্যামেরাম্যানদের ছবি তুলতে কোন বাঁধা নেই। এ স্টুডিও বন্ধের মধ্যদিয়ে কমিশন বানিজ্য বন্ধের পাশাপাশি পর্যটক হয়রানি বন্ধ হবে’ বলে দাবি করেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি
মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তার এক বছর অতিবাহিত হলেও জনস্বাস্থ্য Read more

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে Read more

সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!
সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!

টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। গতকাল (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি Read more

খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত
হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত

গোপনে অনিয়মের মধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরিক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ Read more

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দাউ দাউ করে জ্বলছে আগুন। যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন