ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে জেলার হাটগুলোতে আনুমানিক ১৫০০ কোটি টাকার পশু কেনাবেচা হতে পারে। স্থানীয় অর্থনীতিতে এটিকে মৌসুমি উত্তরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, এ বছর কুমিল্লায় কোরবানির জন্য পশুর চাহিদা ধরা হয়েছে ২ লাখ ৩৬ হাজার, প্রস্তুত রয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৭০টি পশু। এর মধ্যে গরু ১,৯১,০০০টি, ছাগল ৫৬,৯৪০টি, ভেড়া ১১,৮০৫টি, মহিষ ৬০৮টি এবং অন্যান্য পশু ৩১৭টি।খামারিরা বলছেন, গত বছরের তুলনায় খাদ্য, ওষুধ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পশুপালনের খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। ফলে গরু প্রতি গড়ে ১০-১৫ হাজার টাকা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। গরুর দাম শুরু হয়েছে ৮০ হাজার টাকা থেকে, যা গিয়ে ঠেকেছে ৫ লাখ পর্যন্ত। ছাগলের দাম ১৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।অন্যদিকে ক্রেতারা বলছেন, গরুর দাম গত বছরের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি। তবে প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকৃত গরুর প্রতি আগ্রহ থাকায় অনেকেই কিছুটা বাড়তি দাম দিতেও রাজি।জেলায় বর্তমানে নিবন্ধিত খামারির সংখ্যা প্রায় ৩৬ হাজার। এদের উৎপাদিত পশু স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ হচ্ছে। পশু খাতের এ মৌসুমি কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন প্রায় এক লাখ মানুষ।সাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক আব্দুল আল মনসুর বলেন, ‘এই মৌসুমি বিপণন স্থানীয় অর্থনীতিতে বড় অঙ্কের নগদ অর্থপ্রবাহ সৃষ্টি করে। পশু বিক্রির অর্থ সরাসরি যায় খাদ্য উৎপাদক, ওষুধ সরবরাহকারী, পরিবহনকর্মী, খামারি ও শ্রমিকদের হাতে, যা ক্ষুদ্র অর্থনীতিকে চাঙা করে।’এ বছর প্রতিটি হাটে থাকছে মোবাইল ভেটেরিনারি ইউনিট, জাল নোট শনাক্তকারী যন্ত্র, অস্থায়ী ব্যাংক বুথ এবং সিসিটিভি ক্যামেরা। পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা হাট শেষে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা পরিচ্ছন্ন করবে।দাউদকান্দির খামারি মো. ফজলুল হক জানান, ‘এবার মাঝারি ও বড় আকারের দেশি গরুর সরবরাহ বেশি। তবে খাদ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে।’ একই কথা বলেন বুড়িচংয়ের খামারি শাহাদাত মিয়া, ‘তিনটি গরু প্রস্তুত করেছি। খরচ বেশি হওয়ায় লাভ ছাড়া বিক্রি সম্ভব না।’চৌদ্দগ্রামের গরু ব্যবসায়ী রফিকুল হক বলেন, ‘বাড়িতে লালিত গরুর চাহিদা বেশি, তবে ক্রেতারা দর কষাকষিতে পিছু হটছেন না।’ কুমিল্লা সদরের ক্রেতা আব্দুল মান্নান বলেন, ‘মাঝারি গরুর জন্য ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। গত বছরের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি হলেও ভালো গুণগত মানের গরুর জন্য কিছুটা বাড়তি দাম দেওয়া যায়।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান, খামারিরা এখন প্রাকৃতিক খাবারে গরু পালনে উৎসাহিত হচ্ছেন। এতে মানুষের আস্থা বাড়ছে। ‘প্রতিটি হাটে মেডিকেল টিম, জাল নোট শনাক্তকারী যন্ত্র, ব্যাংক বুথ এবং সিসিটিভি রয়েছে। কোনো পশুকে কৃত্রিমভাবে মোটাতাজা করা হয়েছে বলে সন্দেহ হলে, তা বিক্রির অযোগ্য ঘোষণা করা হবে,’ বলেন তিনি।জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ‘পরিবেশ রক্ষায় কঠোর নজরদারি চলছে। প্রতিটি হাটে নির্দিষ্ট ডাম্পিং জোন, মোবাইল ক্লিনিং টিম ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে। হাট শেষে এলাকা পরিষ্কার করা হবে ২৪ ঘণ্টার মধ্যে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ
জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সকল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার Read more

দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

হিন্দুদের বাড়িঘর ছিনতাইকারীরা আজ রাজনীতি করছে: কৃষিবিদ তুহিন
হিন্দুদের বাড়িঘর ছিনতাইকারীরা আজ রাজনীতি করছে: কৃষিবিদ তুহিন

কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, 'হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। Read more

বৌদ্ধ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বৌদ্ধ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। এ সময় বৌদ্ধ Read more

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগ নেতা নেতা জাকারিয়া আহমেদ লাকি (২৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন