ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার (০৩ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। অভিযোগে বলা হয়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠস্বর হিসেবে দাবি করা এক বক্তব্যে বলা হয়, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—যা আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে ট্রাইব্যুনাল দুই আসামিকে ২৫ মে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন। কিন্তু নির্ধারিত তারিখে তারা আদালতে উপস্থিত হননি বা তাদের পক্ষে কেউ ব্যাখ্যা জমা দেননি। এ অবস্থায় ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। পরে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপা হয়, যাতে ৩ জুন আসামিদের ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে বলা হয়। কিন্তু নির্ধারিত দিনেও কেউ আদালতে উপস্থিত হননি। ফলে আজ ফের শুনানি অনুষ্ঠিত হয় এবং আগামী ১৯ জুন পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়। এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এখনো পর্যন্ত দুই আসামি আদালতে হাজির হননি। ট্রাইব্যুনাল তাদের জন্য এটিই শেষ সুযোগ হিসেবে দেখছে। আগামী ১৯ জুন শুনানি শেষে আদালত আদেশ দেবেন বা বিষয়টির নিষ্পত্তি করবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।বুধবার (২৩ জুলাই) Read more

‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’
‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা Read more

ভারত আগ্রহ দেখালেও পাত্তা দেয়নি আইসিসি
ভারত আগ্রহ দেখালেও পাত্তা দেয়নি আইসিসি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। সোমবার (৫ জানুয়ারি) Read more

শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন