নেত্রকোনার কেন্দুয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ এনামুল মিয়া (১৮) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (০৩ জুন) দুপুর ১২টায় কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের পাশের ধলাই ও বন্নীর মহনায় এনামুলের মৃতদেহ খোঁজে পায় ফায়ার সার্ভিস।এর আগে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মোজাফরপুর গ্রামের পাশের জালিয়ার হাওড়ের চর এলাকায় থেকে গরু নিয়ে ফিরে আসার সময় ধলাই নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হয় এনামুল।মৃত এনামুল মিয়া ওই গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও সে গ্রামের পাশের জালিয়ার হাওড়ের চর এলাকায় গরু চড়াতে যায়। বিকালে গরু নিয়ে ফিরে আসার সময় তার সঙ্গীরা নৌকায় করে হাওড় পার হয়ে গ্রামে ফিরে এলেও এনামুল নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।সংবাদ পেয়ে এনামুলের পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুর ১২টায় ধলাই ও বন্নী নদীর মোহনায় এনামুলের মরদেহ খোঁজে পায় ফায়ার সার্ভিস।নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো, হাফিজুর রহমান জানান, নেত্রকোনায় ডুবুরি দল না থাকায় মঙ্গলবার ভোর থেকে ময়মনসিংহের ডুবুরি দল এসে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছে, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে রাত থেকেই। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানব পাচারে জড়িত চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার
মানব পাচারে জড়িত চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের বহু সংখ্যক মামলার পলাতক আসামি মানব পাচারে জড়িত চক্রের অন্যতম এক মুলহোতাকে পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে।শীর্ষ Read more

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামেভর্তি একটি অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি ) সকালে সিদ্ধিরগঞ্জ থানা Read more

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৫০ জন Read more

গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
গৌরনদীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। মঙ্গলবার Read more

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

জিবিএস, যার পুরো নাম গিয়ান-বারে সিনড্রোম। আমাদের চারপাশে যদিও রোগটি খুব একটা পরিচিত নয়, তবে খুব সামান্য লক্ষণ দিয়েই শুরু Read more

কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল
কম বয়সী হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল

কম বয়সী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন