কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) বেলা ১১টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুলাল চন্দ্র ওই এলাকার সচীন চন্দ্রের ছেলে। স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে দুলাল চন্দ্র জমিতে ধানের বীজ রোপণের জন্য পানির প্রয়োজনে বিদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে Read more

টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা
টানা বৃষ্টিতে কমলনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফের বন্যার শঙ্কা

গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা।সরেজমিনে Read more

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দেশে ফিরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক Read more

আজ দেখা যাবে ‘বিভার সুপারমুন’, বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ
আজ দেখা যাবে ‘বিভার সুপারমুন’, বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ

আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র— ‘বিভার মুন’ বা ‘বিভার সুপারমুন’। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, Read more

মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা তুষার গ্ৰেফতার
মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা তুষার গ্ৰেফতার

মৌলভীবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্ৰেফতার করেছে পুলিশ।রোববার (১৩ এপ্রিল) রাতে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন