জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ জুন) সকালে পৌর শহরের চাল বাজারে নির্মাণাধীন সেড ঘর থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে পৌর শহরের চাল বাজারে নির্মাণাধীন সেড ঘরের দুটি দোকানে কালো পলিথিনে মোড়ানো স্কুল ব্যাগ দেখা যায়। বাজারের লোকজন কালো ব্যাগটি দেখে সন্দেহ করে। মুহূর্তেই সংবাদটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ স্কুল ব্যাগ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ব্যাগ খুলে পাঁচটি মাথার খুলি ও মানব দেহের বিভিন্ন হাড় পাওয়া যায়।দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘চাল বাজারের এক ব্যবসায়ীর সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা যায়, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তিন থেকে চারজন দোকানের সামনে দিয়ে চলাচল করছে। তাদের হাতে কালো ব্যাগ ছিল। ব্যাগগুলো তারাই সেখানে রেখে যায়।’দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, ‘ঘটনাটি কংকাল চোর চক্রের কাজ হতে পারে। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ময়মনহিংস সদরের পিয়ারপুর সংলগ্ন অষ্ঠধর গ্রামে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ জানুয়ারি: নামাজের সময়সূচি
৯ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৫ পৌষ ১৪৩২ বাংলা, ১৯ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় বসত বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (৫) নামের এক শিশুর মর্মান্তিক Read more

‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’
‘যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর’

যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই Read more

জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
জমি সংক্রান্ত জেরে দাফনের দুই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের Read more

আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার
আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন