বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার (২ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, দেশের সব মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে।সুরক্ষা সেবার মানোন্নয়নের অংশ হিসেবে পাসপোর্ট প্রদানের সময় পুলিশের প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে বলেও জানান তিনি।বাজেট উপস্থাপনায় তিনি আরও বলেন, কারাগার ব্যবস্থাকে আধুনিকায়ন করে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন ২০২৫’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ দমন ও নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ট্র্যান্সন্যাশনাল সংঘবদ্ধ অপরাধ, বিশেষ করে সন্ত্রাসীদের অর্থায়ন মোকাবিলায় তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির কাছে Read more

‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক
‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ঐ বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের চেম্বারে ডেকে Read more

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) Read more

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭

ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে।দাখিল পরীক্ষায় ৪২৭ জন Read more

‘আ.লীগ ও ভারত যৌথভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে’
‘আ.লীগ ও ভারত যৌথভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে’

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন