জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদির জি–৭ সম্মেলনে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।কানাডা সরকারের আয়োজনে আগামী ১৫–১৭ জুন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে এ বছরের জি–৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।জি–৭ সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, সম্ভবত ভারত–কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের প্রধানমন্ত্রী এখনো আমন্ত্রণ পাননি।২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্ত্রী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের সরকারি গোয়েন্দারা জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন। এরপর কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন। ভারতও পাল্টা পদক্ষেপ নেয় এবং কানাডার কূটনীতিককে বহিষ্কার করে। এসব পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে, যা এখনো পুনরুদ্ধার হয়নি।সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসার পর ধারণা করা হচ্ছিল, ভারতের সঙ্গে সম্পর্কের হয়তো উন্নতি হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসার মতো এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি।কানাডার এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সম্পর্ক পুনরুদ্ধারের জন্য দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।’হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এবারই প্রথম জি–৭ সম্মেলেন যোগ দেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে নরেন্দ্র মোদির। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালিতে হওয়া প্রতিটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি।প্রতিবেদনে আরও বলেছে, কানাডা এখন পর্যন্ত জি–৭ এর কোনো অংশীদার দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। তবে প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া জি–৭ সম্মেলনে উপস্থিত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু
বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে Read more

জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির
জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির

বাসায় বাবা-মা, ভাই কিংবা ভাবি— কেউই ছিলেন না। সবাই পারিবারিক কাজে গ্রামের বাড়ি হবিগঞ্জে গিয়েছিলেন। রাজধানীর বাসায় বড় বোন ঝুমুর Read more

নাটোরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮
নাটোরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮

নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গী ও শসা কিনতে আসা পাইকারী ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে ৮ জনকে আটক করে Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন