গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের আগে বৃহস্পতিবার (৫ জুন) অধিকাংশ গার্মেন্টস ও শিল্পকারখানার ছুটি ঘোষণা করায় ওই দিন দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার সচেতন মহল ও পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে হলে কারখানার ছুটির সময় ভাগ করে নির্ধারণ করা উচিত ছিল। সবাই একদিনেই ছুটি শুরু করলে লাখ লাখ শ্রমিক একসঙ্গে ঢাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন, ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে। এদিকে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২ জুন (সোমবার) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করার বিভিন্ন কৌশল ও নির্দেশনা তুলে ধরা হয়। তবে ছুটি ব্যবস্থাপনায় আরও পরিকল্পনামূলক সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবিতে ৫৭৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ
হাবিপ্রবিতে ৫৭৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উন্নয়ন শীর্ষক প্রকল্প বাংলাদেশ পরিকল্পনা কমিশনের Project Evaluation Committee (PEC), Pre-ECNEC সভায় Read more

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিন্ডা ইয়াকারিনো। Read more

আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীন যাচ্ছেন কিম
আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীন যাচ্ছেন কিম

আকাশপথের পরিবর্তে বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (২ সেপ্টেম্বর) পিয়ংইয়ং Read more

পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল
পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

৩ শতাধিক বছরের পুরনো ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। হাজারো নারী-পুরুষের ভিড়ে নদীর আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। Read more

ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন