কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে কুমিল্লার পশুর হাটগুলো। জেলার লালমাই উপজেলার বাগমারা, সদর দক্ষিণের সুয়াগাজী বাজারসহ বিভিন্ন হাটে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গরু-ছাগল কেনাবেচার উৎসব। মানুষের ভিড়, দর কষাকষি আর বিক্রেতাদের হাঁকডাক—সব মিলে ঈদের আমেজ যেন হাটেই আগে থেকে নেমে এসেছে।এ বছর হাটের তারকা দেশি জাতের মাঝারি আকারের গরু। এসব গরু দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দামেও তুলনামূলকভাবে কিছুটা ‘বেশি’—এ অভিযোগ করছেন অনেক ক্রেতা। তবে বিক্রেতারা বলছেন, দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করতে এবার খরচ পড়েছে বেশি। সেই হিসাবেই দাম।সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে গরু বিক্রেতা সাগর মিয়া জানালেন, দেড় লাখ টাকার গরুতে অনেকে ৮০–৯০ হাজার টাকার বেশি দিচ্ছেন না। আবার এক লাখ টাকার গরুর দাম বলতে বলতে নেমে যাচ্ছে ৬০ হাজারে। কেউ দরদাম মিলিয়ে কিনে নিচ্ছেন, কেউ আবার দাম শুনেই ফিরে যাচ্ছেন।বাগমারা হাটে গরু দেখতে আসা মাহফুজ আহমেদ বললেন, ‘হাটে গরুর সংখ্যা অনেক, কিন্তু দামের লাগাম নেই। তবুও কোরবানির জন্য গরু তো কিনতেই হবে।’আরেক ক্রেতা কালা মিয়া বলেন, ‘ঈদের কাছাকাছি সময়ে গরুর দাম একটু চড়া থাকবেই, তবে এবার একটু বেশি মনে হচ্ছে।’একই হাটে দেখা গেল আরও কয়েকজন ক্রেতা—শাহাদাত হোসেন, মহব্বত হোসেন, দেলোয়ার হোসেন ও ইব্রাহিম সরদার। তারা জানালেন, সাধ্যের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যাচ্ছে। কেউ কেউ ভাবছেন, আরও এক-দুই দিন অপেক্ষা করে যদি দাম কিছুটা কমে, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত।পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে এবার প্রশাসনের প্রস্তুতিও নজরকাড়া। প্রতিটি হাটেই রয়েছে ভেটেরিনারি মেডিক্যাল টিম, পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। নগরীর হাটগুলোতে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকারী মেশিন, ব্যাংকের বুথ ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘চাঁদাবাজি, হয়রানি ও অপরাধ প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। সাদা পোশাকে নজরদারি থাকবে, সঙ্গে থাকবে ডিবির বিশেষ টিম।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান, ‘এবার কুমিল্লায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ৯১ হাজার ৮২টি গরু, ৬০৮টি মহিষ, ৫৬ হাজার ৯৪০টি ছাগল, ১১ হাজার ৮০৫টি ভেড়া ও ৩১৭টি অন্যান্য পশু। জেলার চাহিদা মেটাতে এগুলো যথেষ্ট, বরং উদ্বৃত্ত ২৩ হাজার ১৬৬টি পশু অন্য জেলায় পাঠানো যাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

কলিং ভিসায় ২৪ লাখ ৬৭ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত
কলিং ভিসায় ২৪ লাখ ৬৭ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এ তথ্যটি মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Read more

যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ

নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়া ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৭০টি বিদ্যালয়কে Read more

এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি: সৌদি আরব
এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি: সৌদি আরব

সৌদি আরবে গত বছরের মতো চলতি বছরও ব্যাপক গরমের মধ্যে হজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। তবে গতবারের তুলনায় এবারের Read more

শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান
শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান

ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে যে ঋষভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে Read more

বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি
বিদেশি বায়ারের প্রতারণায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকের ৩ কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত, বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। বিদেশি বায়ার, বায়িং হাউস, শিপিং লাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন