মাদারীপুরের শিবচরে ডাব বোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি অতিরিক্ত ডাব বোঝাই করে ঢাকার শাহবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায়। এতে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী রাস্তা যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা রাস্তা অবরুদ্ধ থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।পিকআপ চালক মামুন জানান, ‘আমি ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার শাহবাগ যাচ্ছিলাম। হঠাৎ চাকা পাংচার হয়ে গাড়ি উল্টে যায়।’শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘অতিরিক্ত মালামাল বহনের কারণে পিকআপটি উল্টে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ভোটাধিকারের Read more

পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ
পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে একটি দুই তলা মসজিদ তলিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা Read more

ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল নরসিংদী যুবকের
ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল নরসিংদী যুবকের

স্বপ্ন পূরণ ও পরিবারের আর্থিক মুক্তির আশায় ধারদেনা করে ১৪ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান। কিন্তু দালালচক্র Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন