গত কয়েকদিন টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নতির দিকে থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় পুনরায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ৯ম অবস্থানে রয়েছে রাজধানী শহরটি। আজ ঢাকার বাতাসের মান বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১১৯। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে ইরাকের রাজধানী বাগদাদ। যার একিউআই স্কোর ১৫৮। এরপর যথাক্রমে ১৫৭, ১৫১ ও ১৩২ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, সৌদি আরবের রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে— কঙ্গোর কিনশাসা ও কাতারের দোহা। যাদের স্কোর যথাক্রমে—১২৭ ও ১২৪।একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নীচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের Read more

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান
ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক Read more

বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিভাগের সকল জেলাতে
বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা বিভাগের সকল জেলাতে

ঢাকা বিভাগের সব জেলায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম Read more

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান
শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার Read more

জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন