ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ঈদের আগে এই মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। এবছরও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে।’সোমবার (০২ জুন) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘ঈদের আগে মহাসড়কে ডাকাতি রোধে অতিরিক্ত পুলিশ সদস্য কাজ করছে। এছাড়াও সম্প্রতি সময়ে যে সকল ডাকাতির ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা হবে।’এসময় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আদিবুল ইসলামসহ বিভিন্ন পযার্য়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এখন পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এই মহাসড়কে বাড়তি কোনো যানবাহনের চাপ দেখা যায়নি। পুলিশ প্রশাসন ও মহাসড়ক কর্তৃপক্ষ ধারণা করছেন ঈদের আগের দুই দিন অর্থাৎ ৫ এবং ৬ জুন মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। প্রতি বছরের মতো এই ঈদেও কয়েকটি ধাপে কাজ করবে পুলিশ সদস্যরা। এছাড়াও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে প্রায় সাড়ে ছয়শত পুলিশ সদস্য দিনে ও রাতে মহাসড়কে দায়িত্ব পালন করবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর Read more

টানা দ্বিতীয়বার ‘সুপারব্র্যান্ড’ হল গাজী পাম্পস অ্যান্ড মটরস
টানা দ্বিতীয়বার ‘সুপারব্র্যান্ড’ হল গাজী পাম্পস অ্যান্ড মটরস

গাজী পাম্পস্ এন্ড মটরস্ একটি স্বনামধন্য ব্র্যান্ড, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থার মানোন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শিল্প Read more

দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের Read more

বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২
বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২

দিনাজপুরের বিরামপুরে গরু চুরি করে জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) পৌরসভার জোয়াল কামড়া Read more

পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং
পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং

কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত।তিনি Read more

বাড়িভাড়া ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
বাড়িভাড়া ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর থেকে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন