চীনের চাকরি ছেড়ে দেশে চলে এসেছেন, দেশে ফিরেই শুরু করলেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ। কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু। ২০১৯ সালে চলে যান চীনের হাংঝু শহরে, মায়ের কাছে। মা সেখানেই চাকরি করেন।এরপর তান্নুও সেখানে একটি অ্যাকোয়ারিয়াম কম্পানিতে চাকরি নেন। নিজ মনে চাকরিই করছিলেন।শোবিজ দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল এই তরুণীর। তাই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও বানাতেন। নিজেই সেসব দেখতেন। সামাজিক মাধ্যমে শেয়ার করতেন। মানুষজন নানা প্রতিক্রিয়া জানাতেন। সেসব তার মনে আলোড়ন তৈরি করত।দেশের কনটেন্ট ক্রিয়েটরদের খেয়াল করতেন তান্নু। ইচ্ছা ছিল দেশে এসে ফিরে মিডিয়ায় কাজ করবেন। এভাবেই পরিচয় হয় আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে। তাকে নিজের ইচ্ছার কথা বলেন। হিরো আলমের ইতিবাচক সাড়া পাওয়ায় চীন থেকে চলে আসেন ঢাকায়। দেখা করেছেন হিরো আলমের সঙ্গে। এরই মধ্যে তার সঙ্গে কাজও শুরু করেছেন। আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘এরই মধ্যে আমরা দুজন মিলে মিউজিক ভিডিও করেছি। চায়না ভাষার গানে করা মিউজিক ভিডিওতে আমি ও তান্নু মডেল হয়েছি। দর্শকরা তাড়াতাড়ি দেখতে পারবেন।’সাইকা সুবহা তান্নু বলেন, ‘আমার আসলে শোবিজের প্রতি এক ধরনের আগ্রহ ছিল। আমি চীনের হাংঝু শহরে পরিবারের সঙ্গেই ছিলাম। সেখানেই চাকরি করতাম। হিরো আলমের সঙ্গে পরিচয় হওয়ার পর আমি দেশে আসি। এখন তাঁর সঙ্গেই কাজ করছি। আমার তো ভিসা রয়েছে। যদি দেখি আমার ইচ্ছার সেভাবে বিকাশ ঘটছে না তাহলে চলে যাবো। তবে আমার ইচ্ছা আছে, এখানে ভালো কিছু করার।’ হিরো আলম সময়ের কন্ঠস্বরকে বললেন, ‘তান্নুর সঙ্গে আমি অনেকগুলো কাজ করব। তাঁর কাজের প্রতি আগ্রহ আছে। সে চীন থেকে চাকরি ছড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করতে আসছে, এটা অনেক বড় ব্যাপার। কাজ শুরু করলাম। দেখা যাক কী হয়।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Read more

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করার আহ্বান তারেক রহমানের
দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করার আহ্বান তারেক রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান Read more

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক শতাধিক
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ আটক শতাধিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম শহর মসজিদ ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকায় দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ Read more

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি Read more

কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন