ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) সকাল ১১টায় উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের একটি আম-কাঁঠালের বাগান থেকে দুই হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়ি ইউনিয়নের চরজামাইল গ্রামের আমিনুল হকের পুত্র। সংসারে স্ত্রী ছাড়া তাঁর তিন বছরের এক কন্যা রয়েছে। রোববার সকালে মহেশকুড়া গ্রামের হেলিম উদ্দিনের আম-কাঠালের বাগানে আম গাছে সুজন মিয়া’র দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবার সূত্রে জানা যায়, সুজন মিয়া মহেশকুড়া এলাকায় ৩৫ শতক জায়গায় কৃষি কাজ করতেন, কিন্তু রোববার দিবাগত রাতে আর বাড়ি ফিরেননি। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুই হাত বাঁধা ও নিহতের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা
বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ইতোমধ্যেই সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে Read more

‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী
‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্যের ওপর মার্কিন ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘আপনার Read more

একই পরিবারের ৭ জনের মৃত্যু, চালক ও মালিকের গ্রেফতার দাবি
একই পরিবারের ৭ জনের মৃত্যু, চালক ও মালিকের গ্রেফতার দাবি

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের নিহত ৭ জনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও Read more

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩
যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩

যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটির রুলপাড়ায় সিএনজি- ট্রলির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন