দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়। এতে বিএনপি-জামায়াতসহ ২৮টি দলের নেতারা অংশ নেন।অংশ নেওয়া দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমি সারাদিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে, এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য, এটা কীভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন।’সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি। প্রথমে আলাপের মধ্যে নানা আলাপ নানা প্রসঙ্গে ঠিক হলো যে, আমরা কিছু কমিশন করব, যেগুলো দ্বারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। এটা দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম। প্রথমে ৬টা কমিশন, পরবর্তী সময়ে আরও ৬টা। তাদের ৯০ দিন সময় দিয়েছিলাম।’তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, তারা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। কমিশনের রিপোর্ট এলো। এরপরে আমরা যে ঐকমত্য গঠন করতে চাচ্ছি, সেটা কীভাবে হবে? সেটা থেকে একটা আইডিয়া এলো যে, একটা ঐকমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করার।’প্রধান উপদেষ্টা বলেন, ‘সেটা ফলপ্রসূ হয়েছে, প্রফেসর আলী রিয়াজ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন।’তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছিল যে, হয়ত সবার আগ্রহ হবে না, পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে, কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, তর্ক করেছেন কমিশনের সঙ্গে। প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলেন, তিনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমার হৃদয়ে অনুভূতি তৈরি করে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয় একটু ভালো কিছু এর মধ্য থেকে আসবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে’
‘যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে’

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা তারেক রহমানের কথা শুনবে না, তারা বিএনপি করতে পারবে না। বিএনপিকে Read more

কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ
কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘লুকিয়ে থাকার’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক Read more

১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি
১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি

আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ Read more

হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) Read more

ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

পূর্ব নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
পূর্ব নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন